• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

Reporter Name / ২২ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় ছুরিকাঘাতে মো. রুমান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রুমান পেশায় একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মোহাম্মদ সানি জানান, আমার ছেলে প্রতিদিনের মতো দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে কালীগঞ্জ বয়েজ ক্লাবের সামনে কয়েকজন তাকে আটকে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কে বা কারা, কী কারণে আমার ছেলেকে হত্যা করেছে, তা এখনো বুঝতে পারছি না।

পরিবারটি দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিম নগর এলাকায় সিদ্দিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জানানো হয়েছে।

এসএএ/এমএসএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *